# Tags

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে দেশব্যাপী কর্মসূচির আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

রবিবার সকালে (১২ অক্টোবর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ মোঃ আনিছুর রহমান,জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোঃ শাহীন আক্তার সহ বিভিন্ন দপ্তরের কমকর্তাগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় পৌর শহরের দুইটি স্কুলসহ সদরের নয়টি ইউনিয়নের মোট ১১ টি স্কুলের টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হবে।
এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ঠাকুরগাঁও জেলায় ৪ লক্ষ ২০ হাজার ৮শত ২২ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জেলা সিভিল সার্জন জানান।